হল পরিচিতি
ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরসার বিশেষ শাখা দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ এর আবাসন ও একাডেমিক হলসমূহ
শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুন্নাজাত মাদরাসা কিতাব বিভাগের শিক্ষার্থীদের সুশৃঙ্খল পাঠদান ও উন্নত আবাসন নিশ্চিত করতে সুপরিসর ৬টি ভবন ও হল রয়েছে। নিচে ভবন ও হলগুলোর তালিকা তুলে ধরা হলো:
১. একাডেমিক ভবন-১: শিক্ষার্থীদের মূল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা ও শ্রেণিকক্ষের জন্য ব্যবহৃত।
২. ফতেহ আলী হল (একাডেমিক ভবন-২): পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের সুবিধাসমৃদ্ধ দ্বিতীয় একাডেমিক ভবন।
৩. সিদ্দিকিয়া হল: শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ আবাসন সুবিধা সংবলিত আবাসিক হল।
৪. নেসারিয়া হল: দ্বীনি শিক্ষার অনুকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার জন্য সুনির্দিষ্ট আবাসিক ভবন।
৫. সালেহিয়া হল: আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনা ও থাকার সুব্যবস্থাসম্পন্ন হল।
৬. নিজামপুরী হল: নিরিবিলি ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের বাসস্থানের জন্য নির্ধারিত ভবন।